1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর

করোনায় আরও ২২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৪১

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মে, ২০২০

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো  ৫৪৪ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৫৪১ জন করোনায়  আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ২৯২ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৭ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন। ৪৮টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। এ সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৪৩ জনের। আর পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১৫ জনের। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৪৫৬ জনের।

তিনি জানান, মৃতদের মধ্যে ২০ জন পুরুষ, নারী ২ জন। ১০ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ১০ জন ও সিলেট বিভাগের দুজন মারা গেছে। বয়সের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন মারা গেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪২ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন নেওয়া হয়েছে ২৮১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৪ হাজার ৯৯৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com