1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

শেরপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদকের নামে মিথ্যা মামলা: প্রতিবাদ, নিন্দা প্রস্তাব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

শেরপুর : শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং আনন্দ টিভির শেরপুর প্রতিনিধি মারুফুর রহমানকে হত্যা মামলায় নাম দিয়ে হয়রানি করার প্রতিবাদে নিন্দা প্রস্তাব করেছে শেরপুর প্রেসক্লাব।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৮ টায় শহরের গৃদ্দানারায়ণপুরে শেরপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে সকলের সম্মতিতে নিন্দা প্রস্তাব করা হয়।

উক্ত জরুরি সভায় শেরপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় উপস্থিত সকল সাংবাদিক নেতাদের বক্তব্যে বলেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মারুফের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর তীব্র প্রতিবাদ জানানো হয়। সেই সাথে অনতিবিলম্বে সাংবাদিক নেতা মারুফের বিরুদ্ধে মিথ্যা মামলা হতে দ্রুত অব্যাহতি দেওয়ার জোর দাবি জানান পুলিশ প্রশাসনের প্রতি।

উল্লেখ্য, এ বছরের প্রথম দিকে আমেরিকা প্রবাসী আব্দুল হালিম জীবন হত্যা মামলার ঘটনায় আনন্দ টিভি প্রতিনিধি মারুফুর রহমান সংবাদ পরিবেশন করার কারণে ওই হত্যা মামলার আসামি শেরপুরের সাবেক জাতীয় পার্টির সভাপতির ছেলে আব্দুর রউফ জামিনে এসে প্রতিশোধ পরায়ণ হয়ে সাংবাদিক মারুফকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছিল। গত দুই মাস আগে আব্দুর রউফের ঘনিষ্ঠ সহযোগী মুকুল হোসেন এর শ্যালোক বিএসএফ কর্তৃক ভারতীয় সীমান্তে হত্যা হয়।

ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হলেও অসৎ উদ্দেশ্যে শেরপুর আদালতে মুকুল বাদী হয়ে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আব্দুর রউফের পরামর্শে মকুল হোসেন তার মামলায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাংবাদিক মারুফের নাম অন্তর্ভুক্ত করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক মারুফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com