1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন ছাত্রীর, উত্তরপত্র ভাইরাল

নালিতাবাড়ীতে ঝড়ে ঘরবাড়ি-গাছপালা বিধ্বস্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে অন্তত৪০টি বাড়ি বিধ্বস্ত ও শতশত গাছপালা ভেঙ্গে অপূরণীয় ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রায় আধা ঘণ্টাব্যাপী চলে ঝড়ের এ তান্ডব।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সেয়া নয়টার পরপরই প্রচন্ড গতিতে ঝড় আঘাত হানে নালিতাবাড়ী ইউনিয়নের জয়নদ্দিনপাড়া, চিনামাড়া, কেন্দুয়াপাড়া, গেরাপচা ও ছালুয়াতলা গ্রামে। প্রায় ত্রিশ মিনিটের অধিক সময় ধরে চলে এ ঝড়। ঝড়ে ওইসব গ্রামের অন্তত ৪০টি টিনসেড ঘর বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হয় একটি সেমিপাকা ঘর। এছাড়াও উল্লেখিত গ্রামসহ ইউনিয়নের অন্যান্য গ্রামেও ঝড়ের তান্ডবে ভেঙ্গে পড়ে শতশত গাছপালা। ফলে চরম ভোগান্তি ও ক্ষতির শিকার হন ঝড়বিধ্বস্ত এলাকার পরিবারগুলো। এছাড়াও বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে ও তার ছিঁড়ে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুত সংযোগ। ফলে ভোগান্তির শেষ নেই ঝড়বিধ্বস্ত এলাকায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মাস্টার জানান, ঝড়ে নালিতাবাড়ী ইউনিয়নের অন্তত ৪০-৪৫টি বাড়ির ঘর বিধ্বস্ত হয়েছে। শতশত গাছপালা ভেঙ্গে অপূরণীয় ক্ষতি হয়েছে। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুত সংযোগ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, নালিতাবাড়ী ইউনিয়নে ঝড়ের কথা শোনেছি। প্রাথমিকভাবে প্রায় অর্ধশত ঘর বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগামীকালের মধ্যে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।
এদিকে একই সময়ে ঝড় ও প্রবল বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা ছাড়াও সবজি ক্ষেত বিনষ্ট হওয়ার খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com