1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিলাপি নিয়ে মারামারি করে হাসপাতালে বিএনপি নেতা গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই, অ্যাকাউন্টস ম্যানেজার গুলিবিদ্ধ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী নকলায় পানি নিষ্কাশনে পাইপ স্থাপন উদ্বোধন এমপির ডেঙ্গু প্রতিরোধে শেরপুরে জামায়াতের লিফলেট বিতরণ শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক, মেলেনি মোবাইল ফোন সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

শ্রীবরদী সীমান্ত সড়কে পাহাড় ধ্বস, যান চলাচল ব্যাহত

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জুলাই, ২০২৬

শ্রীবরদী (শেরপুর) : কয়েকদিনের টানা ভারি বৃষ্টির কারণে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত সড়কে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। ফলে ওই পথে যান চলাচল সাময়িকভাবে ব্যহত হচ্ছে। আটকা পড়েছে যানবাহন।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার বালিঝুরি গলাচিপা এলাকায় পাহাড় ধ্বসের এই ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে দিনভর ধ্বসে পড়া পাহাড়ের মাটি ও ভেঙে পড়া গাছ কেটে সরিয়ে চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে বন বিভাগ। তবে সন্ধ্যা পর্যন্ত গাছ সড়ানো সম্ভব হলেও ধ্বসে পড়া মাটি পুরোপুরি সম্ভব হয়নি বলে জানিয়েছেন বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া।

বন বিভাগ জানায়, কয়েক দিন ধরেই টানা বৃষ্টিপাত হচ্ছে। শনিবার দুপুরে হঠাৎ বালিঝুরি গলাচিপা এলাকায় সীমান্ত সড়কের ওপর পাহাড়ের মাটি ধ্বসে পড়ে। ফলে দুইদিক থেকে আসা যানবাহন আটকা পরে। ব্যহত হয় স্বাভাবিক চলাচলও। খবর পেয়ে ধ্বসে পড়া মাটি অপসারণ ও ভেঙে পড়া গাছ কাটতে বন বিভাগের কর্মীদের পাঠানো হয়। তবে বৃষ্টি অব্যাহত থাকায় কাঁদা-মাটি সরাতে কিছুটা বেগ পেতে হয়। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে ভেঙে পড়া গাছগুলো সড়ানো সম্ভব হলেও পুরোপুরি মাটি সরানো সম্ভব হয়নি। অবশ্য চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। কিন্তু রাতে আবারও বৃষ্টি হলে দুই পাশের পাহাড় ধ্বসের আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় সড়ক থেকে পুরোপুরি মাটি সরিয়ে পরিস্কার না করা পর্যন্ত এ পথে চলাচল করা ঠিক হবে না।

বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, বৃষ্টি না হলে রোববার নাগাদ রাস্তাটি পুরোপুরি চলাচলের উপযুক্ত হবে।

এদিকে ওই এলাকা ছাড়াও জেলার তিনটি উপজেলার পাহাড়ি এলাকা দিয়ে তৈরি সীমান্ত সড়কের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধ্বসের ঘটনা ঘটছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com