1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: ইয়াও ওয়েন দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভ, আটক ৯ শতাধিক ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের

দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৬২

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। ওই বিমানে ১৮১ জন আরোহী ছিল। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বিমানটি বিধ্বস্ত হয়। জিজু এয়ার ওই বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন। প্লেনটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফিরছিল। এটি রানওয়েতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে।

এক দমকল কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পর দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানানো হয়েছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বিমানের পেছন দিক থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com