1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল

ইসরায়েলি হামলায় গাজার সাবেক পুলিশপ্রধান নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, স্থানীয় সময় গত রাতে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১১ জনের মধ্যে বর্তমানে বিলুপ্ত হামাস পুলিশ বাহিনীর প্রধানও রয়েছেন।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের জন্য স্থাপিত একটি তাঁবুতে দখলদার বাহিনীর বিমান হামলায় ১১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছে। এ ছাড়া ১৫ জন আহত হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এই ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছে বলে জানিয়েছে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বুধবার হুমকি দেন, হামাস যদি ইসরায়েলে রকেট হামলা চালানো অব্যাহত রাখে, তাহলে গাজায় হামলা আরো তীব্র করবে ইসরায়েল। একই সঙ্গে তিনি গাজায় থাকা জিম্মিদের মুক্তির দাবিও জানান।

সূত্র : এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com