1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ভারতে বিএসএফ এর তাড়া খেয়ে ওষুধ ব্যবসায়ী নিহত: শেরপুরে ইমাম, সাংবাদিক ও শিক্ষার্থীকে জড়িয়ে হত্যা মামলা

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

শেরপুর : ভারতের ভূখন্ডে অবৈধ পথে ভারতীয় ওষুধ কিনতে গিয়ে বিএসএফ এর তাড়া খেয়ে শেরপুর সদর উপজেলার পূর্ব আলিনাপাড়া গ্রামের ওষুধ ব্যবসায়ী রেজাউল করিম নিহতের ঘটনায় স্থানীয় দুই ইমাম, এক সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক অন্ধ শিক্ষার্থীকে জড়িয়ে উদ্দেশ্যমূলক হত্যা মামলা করা হয়েছে।

মিথ্যা এ হত্যা মামলা ও মামলার ফাঁদে ফেলে অর্থ বাণিজ্যের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে শেরপুর শহরের নিউমার্কেটস্থ দৈনিক তথ্যধারা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভারতে নিহত ওষুধ ব্যবসায়ী রেজাউল করিমের ভগ্নিপতি মুকুল হোসেনের উদ্দেশ্যপ্রণোদিত আদালতে দায়ের করা ওই মামলার ভুক্তভোগী আসামীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শিল্পী বেগম। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় মিথ্যা ওই হত্যা মামলার বাদী মুকুল হোসেন তার শ্যালক ওষুধ ব্যবসায়ী রেজাউল করিমকে দিয়ে ভারতে অবৈধভাবে ওষুধ পাচার এবং ভারত থেকে নিষিদ্ধ ওষুধ আমদানি করাতেন। একপর্যায়ে গেল বছরের ২৫ অক্টোবর ভারতের ভূ-খন্ডে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তাড়া খেয়ে পালানোর সময় পাকা নালার নিচে পড়ে মাথায় আঘাত পেয়ে রেজাউল করিম মারা যায়। এর কয়েকদিন পর বিএসএফ বিজয়পুর সীমান্ত দিয়ে ওই লাশ বিজিবির হাতে হস্তান্তর করে।

এদিকে ভারতে রেজাউল নিহতের ঘটনাকে পুঁজি করে তার ভগ্নিপতি মুকুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্ধ শিক্ষার্থী ফজলুল হক, স্থানীয় দুই মসজিদের ইমাম এবং সাংবাদিক মারুফুর রহমানসহ ১৭ জনকে আসামি করে রেজাউল হত্যায় দায়ী করে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে।

অন্যদিকে থানায় রেজাউল করিমের অপমৃত্যুর মামলা হলেও পরবর্তীতে মিথ্যা মামলার আসামীদের পরিবারের কাছে মামলার বাদী মুকুল হোসেন মামলা থেকে তাদের নাম কেটে দিবে বলে মোটা অংকের টাকা দাবি করে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ওই মিথ্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সাথে ন্যায় বিচার প্রার্থনা করে আদালত ও পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com