1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

শ্রীবরদীতে বিএনপির ৩১ দফা কর্মসূচী অবহিতকরণ ও কর্মী সমাবেশ

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী অবহিতকরণ ও কর্মী সমাবেশ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কাকিলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই অবহিতকরণ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল শ্রীবরদী উপজেলার শাখার আহবায়ক আবু রায়হান আল বেরুনী।

কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শ্রীবরদী শহর বিএনপির সাবেক যুন্ম আহবায়ক মিজানুর রহমান, রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদল শ্রীবরদী উপজেলার শাখার যুন্ম আহবায়ক এরশাদুজ্জামান আরজু, আবু সালেহ, আফসারুজ্জামান বাধন, হোসাইন, ফারুক হোসেন শ্যামল প্রমুখ।

এছাড়াও উপজেলা যুবদলসহ বিভিন্ন ইউনিয়ন যুবদল ও বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com