1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নালিতাবাড়ীতে পানিতে ডুবে কন্যাশিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে গর্তে পড়ে নাদিয়া খাতুন নামে তেরো মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার পশ্চিম কলসপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু নাদিয়া খাতুন ওই গ্রামের মো. নুর ইসলামের মেয়ে।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শিশুটির মা শিশুটিকে পাশে বসিয়ে মাটির চুলা মেরামত করছিল। মা কাজে ব্যস্ত থাকায় শিশুটি আপন মনে খেলা করছিল। এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশে টিউবওয়েলের পানি নামার গর্তে পড়ে যায় নাদিয়া। পরে পরিবারের লোকজন ও স্বজনরা নাদিয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ৩টার দিকে টিউবওয়েলের পানি নামার গর্তে পড়ে থাকতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গর্তে পড়ে শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com