1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

ভারী বৃষ্টিতে মক্কা-মদিনায় বন্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কা-মদিনা অঞ্চল ও জেদ্দা শহরে ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। গতকাল সোমবার এ অঞ্চলগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদি আরবের পরিবেশ, জল ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কয়েকটি অঞ্চলকে প্রভাবিত করেছে। মদিনার বদর প্রদেশের আল শাফিয়াহতে সর্বোচ্চ ৪৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেদ্দার আল-বাসাতিনে।

সেখানে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মদিনায় বেশ কিছু এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। মসজিদে নববীর নিকটবর্তী মসজিদে হারাম এলাকায় ৩৬ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বদরের আল মসজিদ এবং কুবা মসজিদসহ অন্যান্য এলাকায় যথাক্রমে ৩৩ দশমিক ৬ মিলিটার এবং ২৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এনসিএমের মুখপাত্র হুসেইন আল কাহতানি জেদ্দা এবং অন্যান্য অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন। চলমান আবহাওয়ায় তিনি বাসিন্দাদের সতর্কতা অবলম্বন ও নিরাপদ এলাকায় থাকার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com