1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

খাল পুনঃখনন হলে শরণখোলায় কৃষি বিপ্লব ঘটবে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা ( বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় আঞ্চলিক পর্যায়ে ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়িয়ে ফসলের নিবিরতা বৃদ্ধিতে সহায়তার জন্য “ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন’’ প্রকল্পের আওতায় শরণখোলার ধানসাগর ও খোন্তাকাটা ইউনিয়নের মধ্যবর্তী সিংবাড়ী এলাকার ১হাজার ৫শ বিঘা কৃষি জমিতে খাল খনন করে মিষ্টি পানি সংরক্ষণের মাধ্যমে সেচের ব্যাবস্থা করতে পারলে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব।

গত ২ জানুয়ারি সকালে সিসিএপি প্রকল্পের পরিচালক ফজলুল হক মনির নেতৃত্বে একটি দল ওই এলাকা পরিদর্শন করেন। এ সময়ে অন্যদের মধ্যে ড. মনির হোসেন উদ্ভিদ সংরক্ষণ বাগেরহাট জেলা উদ্যান খামার বাড়ী, ওমর ফারুক অতিরিক্ত পরিচালক উদ্ভিদ সংরক্ষণ, শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, সিসিএপি প্রকল্পের মনিটরিং অফিসার ধিমাণ মজুমদার, শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মুহাম্মদ ছরোয়ার হোসেন বাদল ও সহ-সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদ উপস্থিত ছিলেন।

এ সময় ঐ এলাকার কৃষক এমাদুল হাওলাদার, বাচ্চু হাওলাদার, আউয়াল হোসেন, কবির হোসেনসহ অনেকেই বলেন, সিংবাড়ী এলাকার তিন কিলোমিটার খাল খনন করে বর্ষা মৌসুমে পানি সংরক্ষণ করতে পারলে এক ফসলি জমিতে তিন ফসল চাষাবাদ করে ব্যাপক পরিমাণ ধানসহ রবিশস্য উৎপাদন করা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com