1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শীতে কাঁপছে পঞ্চগড়, ৭.৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
পঞ্চগড়: তীব্র শীতে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এক দিনের ব্যবধানে তাপমাত্রা দুই অঙ্ক নেমেছে। আজ শুক্রবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর তিন ঘণ্টা আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড  করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি। গতকাল সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

এদিকে তীব্র শীতের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ। তীব্র ঠাণ্ডার কারণে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, বলেন, সকাল ছয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গত কয়েকদিন ধরে হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com