1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুলাই, ২০২৬

লালমনিরহাট : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও ত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় অর্জিত হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এই অর্জনের ফলে এখন নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।

শনিবার (৪ জুলাই) লালমনিরহাটের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মাদকের আগ্রাসনে দেশের যুবসমাজ বিপথে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, লালমনিরহাট থেকে শুরু হওয়া এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়বে।

তিনি আরও বলেন, লালমনিরহাট থেকে শুরু হওয়া ‘জাগো বাহে, তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় লালমনিরহাটে মাদকের বিস্তার উদ্বেগজনক। মাদক, জুয়া, বাল্যবিয়ে ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলন পুনরায় শুরু হয়েছে। তিনি জানান, বাল্যবিয়ের সঙ্গে জড়িত নিকাহ রেজিস্ট্রারের সনদ বাতিল করা হবে এবং মাদকসংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন প্রয়োগের আগে সতর্ক করা হবে।

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হাসান বলেন, তিস্তা আন্দোলনের মতো ‘আলোকিত লালমনিরহাট’ উদ্যোগও জাতীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনাও বর্তমান সরকারের আমলেই বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com