1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর

করোনায় আরো ২৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫২৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ মে, ২০২০

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো  ৫৮২ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ হাজার ৫২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৮৪৪ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৯ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ৪৯টি ল্যাবরেটরিতে ১১ হাজার ৩০১ জনের নমনুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ২ লাখ ৮৭ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন।

নাসিমা সুলতানা জানিয়েছেন, মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৪ জন নারী। ১০ জন ঢাকা বিভাগের, চট্টগ্রামের ৯ জন, রংপুরের ২ জন, বরিশাল ও সিলেট বিভাগের একজন করে। মৃতদের বয়সের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে সুস্থতার হার ২১ দশমিক ০৪ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৬ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন নেওয়া হয়েছে ৩২৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৫ হাজার ১৪০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com