1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর

করোনায় আরও ২৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৬৪

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মে, ২০২০

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১০ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৪ হাজার ৬০৮ জন।

শনিবার (৩০ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত  দেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৫০টি পিসিআর ল্যাব থেকে ৯ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে।  এই পরীক্ষায় নতুন করে ১ হাজার ৭৬৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

ডা. নাসিমা জানান, সর্বশেষ মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৩ জন নারী।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন। সর্বমোট সেরে উঠেছেন ৬ হাজার ৪৮৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com