1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কলাপাড়ায় শুকরের কামড়ে আঙ্গুল হারালেন কৃষক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

কলাপাড়া (পটুয়াখালী) : বন্য শুকরের কামড়ে পায়ের তিনটি আঙ্গুল হারিয়ে রক্তাক্ত জখম হয়েছেন সোহেল হাওলাদার (৪০) নামের এক কৃষক। স্থানীয়রা আহতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। গতকাল সোমবার দুপুর দুইটার দিকে রাঙ্গাবালী উপজেলার বড় বাইজদিয়া ইউনিয়নের ছতিয়ানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রতিনিয়ত বন্য শুকরের চক লোকালয়ে প্রবশে করে কৃষকের ধান নষ্ট করে। এরই ধরাবাহিকতায় সোমবার একটি বন্য শুকর স্থানীয়দের চোখে পড়লে তারা দলবদ্ধ হয়ে শুকরটিকে ধাওয়া করে। এসময় সোহেল তার নিজ বাড়ির সামনের পুকুরে মাছ ধরছিলেন। পরে শুকরটি সোহেলকে দেখতে পেয়ে তার উপর আক্রমণ চালায়। এসময় সোহেলের ডান পায়ের তিনটি আঙ্গুল কামড়ে নিয়ে যায় শুকরটি। এছাড়া আক্রমনে তার ডান পা ও বাম হাত রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
স্থানীয় কৃষক লেলিন জানান, শূকরের চক প্রতিনিয়ত লোকালয়ে প্রবেশ মানুষের ধানসহ ফসলী ক্ষেত নষ্ট করে। এরা অনেক সময় মানুষের উপর আক্রমন চালানোর চেষ্টা করে।
কলাপাড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বন উজাড় হলে অর্থাৎ শূকড়ের আবাস স্থল নষ্ট হলে এরা লোকালয়ে প্রবেশ করতে পারে। এছাড়া বনে তাদের খাদ্য কম থাকায় এসব বণ্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করে এবং এরা মানুষের উপরও আক্রমন করতে পারে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com