1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

এখন সংস্কার সম্ভব না হলে কখনোই হবে না: সাখাওয়াত হোসেন

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

ঢাকা : বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার সম্ভব না হলে আর কখনোই হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ক জাতীয় সংলাপের ‘সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা’ শীর্ষক সংলাপ অধিবেশন–৪ এ নৌ পরিবহন উপদেষ্টা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, এখন সংস্কার সম্ভব না হলে কখনোই হবে না। সংবিধানের দোহাই দিয়ে এটা করতে না পারলে শহিদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, জনগণের প্রতিনিধিত্ব তৈরিতে দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে ভালো গাইডলাইন তৈরি করা সম্ভব।

রাজনৈতিক দলের চাঁদাবাজি প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, পলিটিক্যাল পার্টি অ্যাক্ট (রাজনৈতিক দল আইন) তৈরি করতে হবে। কোনো অযুহাতেই তাদের চাঁদাবাজি মেনে নেয়া যাবে না। তাই পলিটিক্যাল পার্টিগুলোতেও সংস্কার করা জরুরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com