1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ফেসবুকে দোয়া চেয়ে পোস্ট, একটু পর সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

নকলা (শেরপুর) : নিজের ফেসবুক পেজে দোয়া চেয়ে পোস্ট দেওয়ার দশ মিনিট পরই ওয়াজ মাহফিলে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাফেজ মাওলানা ওসমান গনি নামে এক ইমামের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শেরপুরের নকলা উপজেলার কুর্শাবাদাগৈর গ্রামে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান গণি ওই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে ও স্থানীয় তাক্বওয়া মসজিদের ইমাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার নিজ গ্রামের তাক্বওয়া মসজিদে মাগরিবের নামাজের ইমামতির পর সন্ধ্যা ৭ টার দিকে ফুলপুর উপজেলার মিসকিপাড়ায় একটি ওয়াজ মাহফিলে অংশ নিতে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন মাওলানা ওসমান গণি। এসময় শেরপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী বাস শামীম এন্টারপ্রাইজ পেছন থেকে ধাক্কা দিলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়। খবর পেয়ে নকলা থানা পুলিশ ও শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ওসমান গনির লাশ উদ্ধার করে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুর দশ মিনিট আগে আগে নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট দিয়ে নিহত মাওলানা ওসমান গনি লিখেন “শারীরিক অসুস্থ। আজকেও ওয়াজ মাহফিল, আগামীকালও আছে, তার পরের দিনও আছে। সকলের কাছে দোয়া চাই”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com