1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

হালুয়াঘাটে অগ্নিদগ্ধ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী বাঁচতে চায়

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ মে, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : বাঁচতে চায় হালুয়াঘাটের অগ্নিদগ্ধ শয্যাশায়ী বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী কমলা। কমলা হালুয়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মৃত ইদ্রিস আলীর কন্যা।
কিশোরী কমলার মা পাঠাগার মোড়ে চিতই পিঠা বিক্রি করে সংসার চালাতেন। ঈদের দুই দিন আগে (গত ২৩ মে) সন্ধ্যায় অসাবধানতাবশত আগুন ধরে যায় কমলার শরীরে। এতে তার বুক, পেট ও হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। এলাকাবাসীর সহায়তায় ওইদিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কমলাকে। কিন্তু চিকিৎসা ব্যয় বহন করতে না পারায় তিন দিন চিকিৎসা চালানোর পর ডাক্তাররা তাকে ছাড়পত্র দেয়। বর্তমানে নিজ গৃহেই চিকিৎসা চলছে কমলার। ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা সম্ভব হচ্ছে না কমলার বিধবা মায়ের পক্ষে। কমলার মা জানান, করোনা ভাইরাসের কারণে প্রায় দুই মাস যাবত পিঠা বিক্রির ব্যবসা বন্ধ। খেয়ে না খেয়ে কোনরকমে দিন চলছে তাদের দিন। এরইমধ্যে কিশোরী কন্যা অগ্নিদগ্ধ হওয়ায় তিনি পড়েছেন বিপাকে। একদিকে চিকিৎসা অন্যদিকে সংসার? কোনটা দেখবেন তিনি ভেবে পাচ্ছেন না। এমতাবস্থায় তিনি বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। তার কাছে সাহায্য পাঠাতে যোগাযোগের মাধ্যম- ০১৬১৬২১৬৪২১।
– মুহাম্মদ মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com