1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

পিতার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : পিতার সাথে অভিমান করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে সোহাগ মিয়া নামে চৌদ্দ বছর বয়সী এক কিশোর। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোজাকুড়া বাঁশকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহাগ তাদের গৃহপালিত একটি গরুকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে। বাড়ি ফিরে এ ঘটনা শোনে রিকশাচালক পিতা সৈয়দ আলী ছেলেকে মৌখিকভাবে শাসন করেন। এর কিছুক্ষণ পর সোহাগ অভিমান করে পার্শ্ববর্তী তার বড় ভাইয়ের শ্বশুড়ের সেমিপাকা ঘরে যায়। পরে সেখানে সবার অজান্তে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একপর্যায়ে বাড়ির লোকজন টের পেয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, কিশোর সোহাগ কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com