1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতিতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে আমিনুল ইসলাম বাদশার নিজ বাড়িতে এ সংবাদ অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বাদশা বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা করি। সেই দোয়া মাহফিলকে কেন্দ্র করে শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শাহজাহান আকন্দ এক সংবাদ সম্মেলনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, আমি ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আসছে একটি মহল। পরবর্তীতে আমার পদ না থাকায় ২০২৪ সালের ৮ মে তৃতীয় বারের মতো আমি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। এরপর দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ করা হলে হাইকমান্ড আমাকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করার পরামর্শ দেন এবং সে অনুযায়ী আমি আবেদন করি।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহার সম্পর্কে জানতে চাইলে তিনি তার বহিষ্কারের আবেদনটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিবেচনাধীন রয়েছে বলে জানান।

এ ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহজাহান আকন্দের সংবাদ সম্মেলনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আমিনুল ইসলাম বাদশা। এসময় দলীয় নেতাকর্মীরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com