1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে ৫ আগস্ট নাশকতার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : গত ৫ আগস্ট নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরের অভিযোগে দায়ের করা নাশকতার মামলায় আমিনুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) রাত দশটার দিকে তার নিজ বাড়ি উপজেলার পলাশিয়া সুতিয়ারপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। আমিনুল ইসলাম ৬নং কাকরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

পুলিশ জানায়, গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই নালিতাবাড়ী শহরের বিভিন্ন সরকারী ও বেসরকারী স্থাপনায় অগ্নিসংযোগ, হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় গেল বছরের ১৩ ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামী করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে। মামলায় স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে আসামী করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com