1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

দেশে ফিরেই স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন। সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তিনি। সাদ্দাম হোসেন কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে আছেন।

গত রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করে। রাতেই দেবীদ্বার থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

বিমানবন্দর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। সাদ্দাম হোসেন দেবীদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেবীদ্বারে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হোসেন হত্যা মামলার আসমি সাদ্দাম হোসেন। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

ভোর ৪টার দিকে ডিএমপির বিমানবন্দর থানা থেকে সাদ্দামের গ্রেপ্তারের বিষয়টি দেবীদ্বার থানায় জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি সামছুদ্দিন ইলিয়াস। তিনি জানান, আজ বিকেলের মধ্যেই তাকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com