1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

এবার পার্কের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ-এর বেটি আসবেই’

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

শরীয়তপুর : শরীয়তপুর জেলা প্রশাসন নিয়ন্ত্রিত পার্কের ডিজিটাল স্ক্রিনে এবার ভেসে উঠল ‘শেখ-এর বেটি আসবেই, জয় বাংলা; জয় শেখ হাসিনা।’ এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে ‘শরীয়তপুর জেলা ছাত্রলীগ’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির মাঠের পূর্ব পাশে জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত শরীয়তপুর পার্ক। পার্কটি মূলত শিশুদের জন্য। পার্কের প্রবেশপথের ডানপাশে রয়েছে টিকিট কাউন্টার। কাউন্টারের ওপরের ডিজিটাল স্ক্রিনে ‘শেখ-এর বেটি আসবেই, জয় বাংলা, জয় শেখ হাসিনা’ লেখাটি প্রদর্শিত হয়। এরপর ভিডিওটি গতকাল দুপুর ৩টার দিকে ‘শরীয়তপুর জেলা ছাত্রলীগ’ নামের আইডিতে আপলোড করা হয়।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘শরীয়তপুর শিল্পকলা শিশুপার্কের সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ ১৯ সেকেন্ডের ভিডিওটি এখন পর্যন্ত ৮ হাজারের বেশি ভিউ হয়েছে। শেয়ার হয়েছে ৫৯ বার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com