1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

রুমায় মোটরসাইকেলের সঙ্গে পণ্যবাহী গাড়ি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবান : বান্দরবানে রুমা সড়কে মুরংগো বাজার সংলগ্ন এলাকায় পিকাপ গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাইচিং ম্রো (২৩) নামে একজন নিহত হয়েছেন।  এই ঘটনায় বাইকের দুই আরোহী মধ্যে একজন সামান্য আহত আরেকজন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রবিবার (২ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পাইচিং ম্রো’র বাড়ি রুমা সড়কের ডলিয়ান পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, পণ্যবাহী পিকাপ গাড়ি রুমার উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপর দিকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ডলিয়ান পাড়ায় আসছিলেন। এসময় মুরংগো বাজার নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই এক নিহত হয়েছেন। এই ঘটনায় অন্য দুইজন আরোহীকে আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর হাসপাতালে মেডিকেল অফিসার (আরএমও) দিলীপ চৌধুরী বলেন, মটরবাইকে ঘটনা হাসপাতালে আসার আগে পাইচিং ম্রো নামে একজন মারা গেছে। আরও দুইজনের মধ্যে তংক্লা ম্রো কে  উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের রেফার করা হয়েছে। আরেকজন কেদুহ্লা ম্রো নামে ব্যক্তিকে চিকিৎসা শেষে সদর হাসপাতালে ভর্তি আছে।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, পণ্যবাহী পিকাপ(মিনি ট্রাক) ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com