1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

হাটের টেন্ডার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহী : রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি হাটের টেন্ডার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুট করে নিয়ে গেছে একপক্ষ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে খড়খড়ি হাটে এই ঘটনা ঘটে। গত ১৫ জানুয়ারি পবার ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। সোমবার ছিলো দরপত্র দাখিলের শেষ দিন।

হাটগুলোর মধ্যে খড়খড়ি হাটকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এর ফলে এই ককটেলবাজি ও টেন্ডার বাক্স লুটের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে টেন্ডার বাক্সটি পড়ে ছিল। এর এক পাশ খোলা এবং ভেতরে কারও দরপত্র নেই। সব লুট করা হয়েছে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টেন্ডার বাক্সটি উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com