1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নকলায় গরু চোর সন্দেহে গণধোলাইয়ে নিহত ২, আহত ৪

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় গরু চোর সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে মুসলিম উদ্দিন (৪৫) ও আমির হোসেন (৩০) নামে দুইজন নিহত এবং আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার রাতে দক্ষিণ নকলা এলাকায় গণধোলাইয়ের এ ঘটনা ঘটে।

নিহত মুসলিম ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মৃত মইজ উদ্দিনের ছেলে এবং আমির হোসেন একই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

আহতরা হলেন- একই উপজেলার গোমড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে আজি রহমান (১৯), সুরুজ মিয়ার ছেলে রাজু মিয়া (৩০), আবুল হোসেনের ছেলে আয়নাল হক (২৫) ও পার্শ্ববর্তী সন্ধ্যাকুড়া এলাকার শাহজাদার ছেলে সাদ্দাম হোসেন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত ১০টার দিকে দক্ষিণ নকলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে ওই ৬ জনকে দাঁড়িয়ে থাকতে দেখে গরু চোর বলে চিৎকার শুরু করেন স্থানীয়রা। পরে স্থানীয় কয়েকশ লোক জড়ো হয়ে গরুচোর সন্দেহে গণপিটুনি দিলে গুরুতর আহত হন তারা। খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপেলক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত অনুমান পৌনে ১টার দিকে মারা যান মুসলিম উদ্দিন। বাকীদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমির হোসেন নামে আরও একজন। এদিকে ঘটনার পরপরই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আমিনুল ইসলাম।

নকলা থানা কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত একজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরজনের মরদেহ ময়মনসিংহ মেডিকেলে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com