1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার

লামায় ৭ শ্রমিককে অপহরণ

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবান : বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে কাঠ কাঁটার ৭ শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মোবাইলের নেটওয়ার্ক বিহীন দুর্গম এলাকা হওয়ার কারণে অপহৃত শ্রমিকদের নাম ঠিকানা পাওয়া যায়নি। পাহাড়ে কোন সন্ত্রাসী দল বা কারা এই অপহরণ করেছে তা এখনও নিশ্চিত করতে পারেননি পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে সরই ইউনিয়নের লুলাইং এলাকায় আম বাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড লেমুপালং এলাকার আমবাগান থেকে ভোর রাতে কাঠ কাটার ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

সরই ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস কোম্পানি জানান, তার ইউনিয়নের আমবাগান এলাকা থেকে সন্ত্রাসীরা কাঠ কাটার ৭ শ্রমিককে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে, এমন তথ্য পেয়েছি।

বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, অপহৃত শ্রমিকদের ব্যাপারে খবর পেয়ে উদ্ধারে পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা অভিযান শুরু করেছে। তবে কারা অপহরণ করেছে এ বিষয়ে জানাতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com