1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গরুর মাংস জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে চেরাই পথে আনা ২ হাজার ১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৯ জানুয়ারি) ভোরে উপজেলার সমশ্চূড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গরুর মাংস জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল।

বিজিবি সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার সীমান্ত পথে ভারত থেকে চোরাই পথে গরুর মাংস পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে অভিযানিক দলটি ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ ওই মাংস জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ফ্রিজিং কাভার্ড ভ্যান ভর্তি প্যাকেটজাত গরুর মাংস ফেলে জড়িত ৪-৫ জন চোরাকারবারি পালিয়ে যায়।

জব্দকৃত মাংস পরবর্তীতে বিধি মোতাবেক নিলাম করা হবে বলে জানিয়েছেন হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com