
নালিতাবাড়ী (শেরপুর) : অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে ‘আলোক রেখা কফি হাউজ’ একটি মিনি রেস্টুরেন্ট সিলগালা করে দিয়েছে প্রশাসন।
আজ (২৯ জানুয়ারি বুধবার) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার কালিমা চত্ত¡র এলাকায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। অভিযানকালে মিনি এ রেস্টুরেন্ট থেকে স্কুলপড়ুয়া ৪ জোড়া কিশোর-কিশোরীকে আটক করা হয়। পরে বয়স বিবেচনায় থানায় নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় তাদের।
অন্যদিকে দীর্ঘদিন ধরে ‘আলোক রেখা কফি হাউজ’ এ অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে রেস্টুরেন্টটি সিলগালা করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানাসহ অন্যান্যরা অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, সকালে এক তরুণী থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করে যে, জনৈক সেনা সদস্য তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং আলোক রেখা কফি হাউজে নিয়ে বিয়ের আশ^াস দিয়ে পরপর দুই দিন শারিরিক সম্পর্ক করে। শারিরিক সম্পর্কের পর ওই সেনা সদস্য বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ অভিযোগের পর আলোক রেখা কফি হাউজ সম্পর্কে প্রশ্ন উঠলে দুপুরে তল্লাসীতে যায় পুলিশ।
এর আগে মঙ্গলবার ভোররাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিত্যক্ত একটি স্টাফ কোয়ার্টার থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে এক গৃহবধূ ও এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।