1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের মাঝে সংঘর্ষ হয়েছে। এ কারণে রোনাল্ড রিগান ন্যাশনাল বিমানবন্দরে সমস্ত ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বুধবার বলেছে, পিএসএ এয়ারলাইন্স বোম্বারডিয়ার সিআরজে৭০০ জেটের সঙ্গে সিকরস্কি এইচ-৬০ হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। ইতোমোধ্যে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে সংঘর্ষের কারণে পটোম্যাক নদীতে একটি বিমান পড়েছে। ঘটনাস্থলে ফায়ারবোট পৌঁছেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, পটোম্যাক নদীর উপরে মাঝ আকাশে বিমান-হেলিকপ্টারের সংঘর্ষ।

তবে এতে কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, পেন্টাগন সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com