1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড় সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত নকলায় রাইসকুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার

নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় চেকপোস্ট বসিয়ে ভারতীয় মদসহ শাহিন আলম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিন আলম ঢাকা জেলার সাভার থানার বনগাঁও ইউনিয়নের গান্দারিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে এক যুবক রয়েল এনফিল্ড মোটরসাইকেলে দুই ব্যাগ ভর্তি ভারতীয় মদের বোতল নিয়ে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ ধাওয়া করে। একপর্যায়ে নালিতাবাড়ীর সীমানা ছাড়িয়ে নকলা বাইপাসে পৌছালে নালিতাবাড়ী থানা পুলিশ নকলা থানা পুলিশকে অবহিত করে। পরে নকলা থানা পুলিশ গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলযোগে আসা শাহিন আলমের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৪ বোতল মদ উদ্ধার করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বিষয়ঢটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com