1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, শেরপুর: সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য শেরপুরের জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৩শ’ ৫০টি কম্বল দিয়েছে আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’। রবিবার (২২ নভেম্বর) দুপুরে আশা’র আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন এর নিকট এসব কম্বল হস্তান্তর করেন আশা’র কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন আশা শেরপুরের জেলা ব্যবস্থ্যাপক সুদীপ্ত সাহা, সদরের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শহিদুল্লাহ, সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান, নবিনগর ব্যবস্থাপক মো. মাসুদুর রহমান, শেরপুর সদর ১ এর শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মাঈন, অফিস সহকারি নাজমুল হক প্রমুখ।

আশা শেরপুরের জেলা ব্যবস্থ্যাপক সুদীপ্ত সাহা বলেন, ‘দরিদ্র ও শীতার্ত মানুষের কথা শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয় ‘আশা’। সামাজিক কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৩শ’ ৫০টি কম্বল হস্তান্তর করি, যা শীতার্তদের বিতরণ করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com