1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড় সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত নকলায় রাইসকুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার

শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে রাতের আঁধারে একটি কলাবাগানের প্রায় ৭শ টি ফলবান কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানমালিক নুর হোসেন।

গতকাল রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার ৮ নম্বর খড়িয়া কাজিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খড়িয়া গ্রামের বাগানে গিয়ে গাছ কাটার বিষয়টি দেখতে পান তিনি।

বাগানমালিক নুর হোসেন প্রায় ১৫৫ শতাংশ জমিতে দুই হাজার কলাগাছ নিয়ে বাগান গড়ে তুলেছিলেন। দীর্ঘদিনের পরিচর্যায় অধিকাংশ গাছেই ফলন এসেছিল। এর মধ্যে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে ঢুকে ৭০০ থেকে ৮০০টি ফলবান কলাগাছ কেটে ফেলে।

বাগানমালিক নুর হোসেন জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও অর্থ বিনিয়োগে গড়ে তোলা বাগানের এমন ক্ষতিতে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তবে কারা এবং কি কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com