1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

চুয়াডাঙ্গায় ৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির উদ্ধারকৃত অবৈধ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে। এর মধ্যে ফেনসিডিল, মদ, বিয়ার, হেরোইন, গাঁজা, কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় চার কোটি টাকা। রোলার ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এসব মাদকদ্রব্য। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটেলিয়ানের প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সময়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি। এর মধ্যে রয়েছে ৯ হাজার ২৭৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩ হাজার ১৬৩ বোতল মদ, ২০ বোতল বিয়ার, ১৭২.৩১ কেজি গাঁজা, ২০৯ পিস ইয়াবা, ৯ হাজার ৪৬১ কেজি হেরোইন, ২ দশমিক ৪৮০ কেজি কোকেন, ১১ হাজার ৬০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ও ১ হাজার ৬৯৬ পিস নেশাজাতীয় ইনজেকশন। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৭ লাখ ৭ হাজার ৭২৩ টাকা।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদিন বিজিওএম। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ছয় বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, ছয় বিজিবির পরিচালক লে. কর্নেল মো. নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com