1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

ক্রিকেটার বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম :: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেছেন, ‘জনাব এনামুল হকের ব‍্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব্যাবস্থা গ্রহণও করা হয়েছে।’

এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন বিজয়। রাজশাহীসহ বিপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এর মধ্যেই দেশত্যাগে নিষেধাজ্ঞা পেলেন বিজয়।

বিপিএলে সন্দেহজনক ঘটনা চোখে পড়েছে বলে জানান কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকও। পরবর্তী সময়ে ফিক্সিংয়ে জড়িত সন্দেহে কয়েকজন খেলোয়াড়ের নামও আসে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে।

গত ১৯ জানুয়ারি পর্যন্ত দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন বিজয়। এরপর তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়কত্ব দেওয়া হয়। এবারের বিপিএলে ১২ ম্যাচে ১ সেঞ্চুরিতে ৩৯২ রান করেছেন বিজয়, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com