1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর

শ্বাসকষ্ট বেড়েছে ডা. জাফরুল্লাহর, স্ত্রী-ছেলেও আক্রান্ত

  • আপডেট টাইম :: সোমবার, ১ জুন, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর পর এবার তার স্ত্রী ও ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেই রোববার (৩১ মে) সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার স্ত্রী ও ছেলের করোনা পজিটিভ। আমাদের কিটে টেস্ট করা হয়েছিল। তাতে তারা পজিটিভ এসেছিল। আজকে (রোববার) বিএসএমএমইউর (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) পিসিআর কিটের ফলাফল দিয়েছে, তাতেও তাদের করোনা পজিটিভ এসেছে।’

তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমার জ্বর নেই, কিন্তু শ্বাসকষ্ট আছে।’

গত ২৫ মে জানান যায়, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে।

উল্লেখ্য, দেশে আগের সব রেকর্ড ছাপিয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। এতদিন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ২৮ থাকলেও গত ২৪ ঘণ্টায় তা এক লাফে বেড়ে ৪০ হয়েছে। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫০ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৪৫ জন। এটিও একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৭ হাজার ১৫৩।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com