1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের নতুন খবর দিল মার্কিন দূতাবাস

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : আগামী বুধ থেকে শুক্রবার পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসের ভিসা পরিষেবা সংক্রান্ত ওয়েবসাইট বন্ধ থাকবে। যা নতুনভাবে আগামী শনিবার থেকে চালু হবে। আজ সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, ঢাকায় মার্কিন দূতাবাস ভিসার পরিষেবার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করছে; যেটি আগামী ৮ ফেব্রুয়ারি চালু হবে

যে কারণে আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইটে পরিষেবা বন্ধ থাকবে। নতুন পদ্ধতিতে ৮ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটে ফের ভিসা পরিষেবা চালু করা হবে।

দূতাবাস বিশেষভাবে জানিয়েছে, যেসব আবেদনকারীর আগামী বুধবার থেকে শুক্রবারের মধ্যে সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারিত ছিল তাদের নির্দিষ্ট সময়েই উপস্থিত থাকতে হবে।

আগামীকাল মঙ্গলবার থেকে নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়নমেন্ট স্লট প্রকাশ শুরু করবে। যা প্রতি মঙ্গলবারে সাড়ে ৩টায় পাওয়া যাবে। ভিসাপ্রত্যাশীদের আবেদন এবং এসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইটে ভিজিট করার জন্য বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com