1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

‘ডাইনি’ হয়ে আসছেন ‘দুষ্টু কোকিল’ মিমি!

  • আপডেট টাইম :: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
বিনোদন ডেস্ক : মুখে রক্ত, হাতে কাটারি—নিজের জন্মদিনে এমন লুকে নিয়েই হাজির হয়েছেন ‘দুষ্টু কোকিল’ মিমি চক্রবর্তী। ‘ডাইনি’ ওয়েব সিরিজের প্রথম পোস্টারে মিমিকে এমন রুপে দেখে অনুরাগীদের কৌতূহল জোরালো হয়েছে। সিরিজের নাম। অনেকেরই মনে প্রশ্ন, অভিনেত্রীকে কি এবার তাহলে ডাইনির চরিত্রে দেখা যাবে?

পরিচালক নির্ঝর মিত্র বললেন, ‘আমার সিরিজে ‘ডাইনি হত্যার প্রথা’র বিরোধিতা করতে চেয়েছি। এখনও রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বহু নারীকে ডাইনি অপবাদে হত্যা করা হয়। এই সিরিজ তারই বিরোধিতা করবে।’

Mimi-Daini

গত বছর কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে সিরিজটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। এও জানালেন, এই সিরিজের মাধ্যমে ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানাকে বাংলায় ফিরিয়ে আনতে চেয়েছেন তিনি।

বললেন, ‘বলিউডে ‘এনএইচ টেন’ বা দক্ষিণে ‘মঞ্জুমেল বয়েজ’ আমরা দেখেছি। বাংলায় উত্তমকুমার অভিনীত ‘সিস্টার’ ছবিটার কথা মনে পড়ছে।’

উত্তরবঙ্গের প্রেক্ষাপটে দুই বোনের গল্প বলবে এই সিরিজ। গল্প এখনই খুলে বলতে নারাজ পরিচালক।

মিমির চরিত্রটি কী রকম, এমন প্রশ্নে পরিচালক বললেন, পোস্টারের মতোই সিরিজে মিমিকে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক।

‘ডাইনি’ ওয়েব সিরিজে মিমি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, শ্রুতি দাস, বিশ্বজিৎ দাস প্রমুখকে। সিরিজটি আগামী মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com