1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

পরকীয়া বন্ধে যে আইন করতে চান অপু বিশ্বাস

  • আপডেট টাইম :: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বর্তমানে সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সাংসারিক ও দায়িত্ববান হওয়ার পাশাপাশি সামাজিক একজন মানুষ হিসেবেই খ্যাতি রয়েছে অপুর। সমাজবিরোধী যেকোনো কাজেরই তিনি ঘোর বিরোধী। যেমনটা কোনো অনৈতিক সম্পর্কের ক্ষেত্রে। সম্প্রতি নিজের বক্তব্যে আবারও তার প্রমাণ দিলেন অভিনেত্রী।

এবার ঈদ-পরবর্তী এক অনুষ্ঠানে আবারও পরকীয়া নিয়ে ক্ষোভের কথা শোনা গেল অপুর কণ্ঠে।  সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে র‌্যাপিড ফায়ার নামে এক সেগমেন্টে অংশ নেন অপু। যেখানে অভিনেত্রী জানান, সমাজ থেকে পরকীয়া বন্ধ করতে চান তিনি।

সঞ্চালক অপু বিশ্বাসের কাছে জানতে চান, আপনাকে সুপার পাওয়ার দেওয়া হলে কী করবেন? জবাবে এই নায়িকা বলেন, ‘পরকীয়াটা বন্ধ করব। এমন আইন জারি করব যে দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়।’

এরপর অপুর কাছে জানতে চাওয়া হয়, জীবনের কোন অভ্যাসটি পরিবর্তন করে ফেলতে চান তিনি। জবাবে এই অভিনেত্রী বলেন, ‘মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি, মনের সব কথা বলে ফেলি। এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার।’

বর্তমানে বড় পর্দা থেকে একটু দূরেই আছেন অপু বিশ্বাস। তেমন কোনো ছবিতে চুক্তিবদ্ধও হননি এ চিত্রনায়িকা। নিজের ব্যবসা, শোরুম উদ্বোধন ও ব্র্যান্ডের মডেল হিসেবে ব্যস্ত তিনি। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলটিও সক্রিয় রেখেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com