1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকির পর এবার ই-মেইলে তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের তরুণ ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই।

নিউজ ১৮ বলছে, বাধ্য হয়ে সেই তরুণী পুলিশের দ্বারস্থ হয়েছেন। মুম্বাইয়ের বাঙ্গুর নগর থানায় অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ।

অ্যাঞ্জেল রাই গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা। তার দাবি, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। বিভিন্ন অপরিচিত ব্যক্তি তাকে হুমকি দেন। ক্রমাগত হুমকি পাওয়ার পর ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ব্লকও করে দিয়েছেন তিনি। তা সত্ত্বেও রেহাই পাননি।

No photo description available.

সম্প্রতি ১৬ মার্চ ই-মেইলের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়। ই-মেইলে তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকিও নাকি দেওয়া হয়। তাতেই রীতিমতো আতঙ্কিত ওই ইনফ্লুয়েন্সার। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ অ্যাঞ্জেল রাই।

সোশ্যাল মিডিয়াতে অ্যাঞ্জেল রাইয়ের অনুসারী ২৫ লাখের বেশি। সম্প্রতি ‘ঘোটালা’ নামে একটি ওয়েব সিরিজে কাজও করছেন অ্যাঞ্জেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com