1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

বদলে গেল প্রধান স্টেডিয়ামের নাম

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
স্পোর্টস ডেস্ক : দেশের অন্যতম প্রধান ও ঐতিহাসিক ভেন্যু পল্টনস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত চিঠিতে ভেন্যুটির নতুন নামকরণ হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’। এখন থেকে এই স্টেডিয়ামটি ‘জাতীয় স্টেডিয়াম’ নামে পরিচিত হবে।

১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়ামটি ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। পরে আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম করা হয়।

স্টেডিয়ামটিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এক সময় এখানে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হতো। বর্তমানে এটি মূলত ফুটবল ও অ্যাথলেটিকসের জন্য ব্যবহৃত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com