1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রোজা ভাঙিয়েও বন্দির স্ত্রীকে ধর্ষণ করেন র‍্যাবের সাবেক কর্মকর্তা!

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
বাংলার কাগজ ডেস্ক : স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক এক র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত র‍্যাব কর্মকর্তার নাম আলেপ বলে দাবি করা হয়েছে। তার বিচারের দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। রোজা ভাঙিয়েও ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

ওই পোস্টে মউদুদ সুজন লিখেছেন, ‘গুম হওয়া স্বামী বলছেন পবিত্র শবেকদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে।

সেই পোস্টে ধর্ষকের নাম জানিয়ে লেখা হয়, “ধর্ষক র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম আলেপ। স্বামী সব কিছু হারিয়ে যখন আলেপকে (আলেপ উদ্দীন) বারবার ফোন দিতে থাকেন আলেপ রিপ্লাইয়ে জানান, ‘বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত ’……..।”

মউদুদ সুজন সেই র‍্যাব কর্মকর্তার বিচার চেয়ে লেখেন, ‘মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা/ স্ত্রী/মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে! এই র‍্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত।’

ওই পোস্টের পর তিনি আপেলকে নিয়ে আরো একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘আর্থিক অনটনে থাকা আলেপকে যারা নিজেদের কাছে রেখে, আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা শেষ করতে সাহায্য করেছে, তাদের সাথে কথা হলো। র‌্যাবে তার সহকর্মী একজন পুলিশ সুপারের সাথে কথা হলো।

যা শুনছি, গা শিউরে উঠছে; তার পক্ষে এ রকম জঘন্য কাজ করা অসম্ভব নয়। এই আলেপ এ রকমই কুখ্যাত ছিল। এই আলেপকে কুখ্যাত মেজর জেনারেল (এখন গ্রেপ্তার) জিয়াউল ব্যবহার করতেন। আলেপ তার ছায়ায় এসব করেছে বলে জানা যাচ্ছে। পুরস্কার হিসেবে নানা রকম পদকও পেয়ছে! গত সপ্তাহে চট্টগ্রাম র‌্যাবের ছয় নারীকে হাসিনার আমলে নগ্ন করে নির্যাতনের অভিযোগ উঠেছে। সব কিছু তদন্ত করে জাতির সামনে প্রকাশ করা উচিত।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com