1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মুক্তি মিলবে না অবসরে যাওয়া আমলাদেরও

  • আপডেট টাইম :: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
বাংলার কাগজ ডেস্ক : ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারকে সহযোগিতা ও টিকিয়ে রাখাসহ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে যারা সম্পদের পাহাড় গড়েছেন, তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি যারা এরই মধ্যে অবসরে গেছেন তাদেরও মুক্তি মিলবে না।জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত) দায়িত্বে থাকা জেলা প্রশাসকদের (ডিসি) মধ্যে যাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে, তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর যাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়নি, তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হবে।

এর মধ্যে চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়া ২২ জন সাবেক ডিসিকে (বর্তমানে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব) বৃহস্পতিবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার একই কারণে ৩৩ জন সাবেক ডিসিকে ওএসডি করা হয়েছে। এরও আগে ১২ সাবেক ডিসিকে ওএসডি করা হয়। এমন পরিস্থিতিতে আওয়ামী আমলে প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে যারা (প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মন্ত্রীদের পিএস) দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। চাকরি হারানোর পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ঘানি টানার আশঙ্কায় তাদের রাতের ঘুম হারাম হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, ‘যারা অবসরে চলে গেছেন, কিন্তু সার্ভিসে অনেকের নামে কোটি কোটি টাকার (দুর্নীতির) অভিযোগ, এ বিষয়ে আমরা দুদকে মামলা দিচ্ছি। অবসরে যাওয়া মানেই যে মুক্তি তা নয়। এই অপরাধের সঙ্গে যারা জড়িত, অবসরে যাওয়ার পরও ফলোআপ হচ্ছে। জনস্বার্থে সরকার এখানে ছাড় দেবে না। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকবে, তাদের পুরো কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে। এরই মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, চিঠিপত্র চলে গেছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com