1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে সরকার ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি এর মধ্যে অনেকগুলো চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং সেক্টর নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। এই বাজেটের অন্যতম একটি লক্ষ্য হলো, অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা।’

বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে অর্থ পাচার হয়ে গেছে তা ফিরিয়ে আনার জন্য বিরোধীদলীয় নেতা সহায়তা করার কথা বলেছেন।’

সংসদ নেতা বলেন, ‘বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘১৫টিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে-যারা এই কাজগুলো করে, তাদের সঙ্গে ৬০টিরও বেশি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করে ফেলেছে সরকার।’

বাংলাদেশ এবং আন্তর্জাতিক আইনকানুনের মাধ্যমে যত দ্রুত এবং যত বেশি সম্ভব পাচার করা সম্পদ দেশে ফিরিয়ে আনা যায়, তা আনার চেষ্টা করবো বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com