1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বাংলাদেশিদের ২৪ ঘণ্টার মধ্যে ভিসা দেবে পাকিস্তান

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
রংপুর: বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এ ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা ও বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার নিয়ে আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পাকিস্তান হাইকমিশনার বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত ও দৃঢ় হচ্ছে। এই উন্নতিতে আমি খুশি।’ এ সময় তিনি সম্পর্ক আরো দৃঢ় হোক সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে।’ যেসব পণ্যের চাহিদা আছে সেসব যাচাই করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান তিনি।

আলোচনা শেষে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ রংপুর চেম্বারের নেতৃবৃন্দের হাতে উপহার তুলে দেন। এ সময় ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় রংপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর আলী, সহসভাপতি মামুন উর রশীদ মামুন, জামায়াতে ইসলামী জেলা আমিন গোলাম রব্বানী, মহানগর আমির এ টি এম আজম খানসহ সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com