1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

জামালপুরে ৩০ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মার্চ, ২০২৫

জামালপুর : ৩০ ঘণ্টা পর জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও জেলা বাস মালিক সমিতি। মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত ১০ তার দিকে জামালপুর প্রশাসকের সার্কিট হাউস মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বাস-মিনিবাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসক হাসিনা বেগম বৈঠকে নেতৃত্ব দেন। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মো. আবদুস সোবহান ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।

জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বাস শ্রমিকদের মারধর করেছেন—এমন অভিযোগে সোমবার বিকাল ৪টার দিকে জামালপুর থেকে ময়মনসিংহ, টাঙ্গাইল হয়ে ঢাকাসহ অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করে বাসের ওই দুই সংগঠন। একই সঙ্গে জেলার অভ্যন্তরীণ সব রুটের সিএনজিচালিত অটোরিকশার চলাচল বন্ধ করা হয়েছিল। এতে জামালপুর থেকে ঢাকাসহ সারা দেশের সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বৈঠকে উপস্থিত বিশেষ সূত্র জানা যায় ঐদিন বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক হয়। কিন্তু কোনও সমাধান না হওয়ায় রাতে জেলা প্রশাসকের সার্কিট হাউস মিলনায়তনে সব পক্ষকে নিয়ে বৈঠক বসেন। ঘণ্টা-ব্যাপী আলোচনার পর মালিক-শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারে সম্মত হন। এ সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন। এরপর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার বাস সার্ভিস সংস্কারের ছয় দফা বাস্তবায়নেরও আশ্বাস দেওয়া হয়।

উল্লেখ্য যে জামালপুর সদর উপজেলায় গত রবিবার রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের চালক নিহত ও কয়েকজন যাত্রী আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় ওই দিনই জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহনশ্রমিকরা। অন্যদিকে বাস দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদ ও বাস সার্ভিস সংস্কারের দাবিতে সোমবার মহাসড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের সময় পরিবহন-শ্রমিকদের ওপর হামলার অভিযোগে গতকাল সোমবার বিকাল ৪টা থেকে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com