1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো পদ্মার ৩৫ কেজির কাতল মাছ

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুলাই, ২০২৬

রাজবাড়ী: রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার মাছ বাজারের আড়তে ৩৫ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৭৩ হাজার ৫০০ টাকায়। রোববার (৫ জুলাই) ভোরে পদ্মা নদীর কলাবাগান এলাকায় জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি দৌলতদিয়া মাছের আড়তে নিয়ে উন্মুক্ত নিলামে বিক্রি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে জেলে জমির হালদার ও তার সহযোগীরা পদ্মা নদীর দৌলতদিয়া কলাবাগান এলাকায় জাল ফেললে বিশাল আকৃতির এ কাতল মাছটি ধরা পড়ে। এরপর বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারের হালিমের আড়তে এনে দেখেন মাছটির ওজন ৩৫ কেজি। বিশাল মাছ একনজর দেখতে ভিড় করেন উৎসুক ও স্থানীয়রা। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার টাকা কেজি দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ‘সকালে উন্মুক্ত নিলামে ৩৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ৭০ হাজার টাকায় কিনেছেন। এরপর দেশের বিভিন্নস্থানে মোবাইলে যোগাযোগ করে খুলনায় এক জার্মান প্রবাসীর কাছে ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন। একইসঙ্গে ওই প্রবাসীর কাছে এক কেজি ৮শ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ কেজি ৪ হাজার ১০০ টাকায় কিনে ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৭ হাজার ৭৪০ টাকায় বিক্রি করেছেন।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে মাঝে-মধ্যে বড় আকারের কাতলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ে। নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার হওয়ায় বড় মাছের দেখা মিলছে।

এতে জেলেরা যেমন ভালো দাম পাচ্ছেন, তেমনি পদ্মার মাছের সুনামও বজায় থাকছে বলে উল্লেখ করেন জেলা মৎস্য কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com