1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচের একমাত্র পেনাল্টি গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয় দু’দল।

ম্যাচের শুরু থেকেই একচ্ছত্র দাপট ছিল ফ্রান্সের। বল মূলত প্যারাগুয়ের বক্সের আশপাশেই ছিল। তবে বেশিরভাগ সময় বলের দখল রেখেও খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি ফ্রান্স। বক্সের ভেতর ফরাসি আক্রমণভাগকে ভালোভাবেই আটকে রেখেছে প্যারাগুয়ে। তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় তারা।

চেষ্টা করেছে প্যারাগুয়েও। তবে প্রতিপক্ষ রক্ষণভাগের সামনে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি লাতিন আমেরিকানরা। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ফ্রান্স। তবে লক্ষ্যভেদ করতে বারংবারই ব্যর্থ তারা। ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। ড্রিবল করে বক্সে ঢুকে পড়া দুয়েকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন প্যারাগুয়ের রক্ষণভাগের খেলোয়াড়রা। এক পর্যায়ে বক্সের ভেতর তাকে ফেলে দেওয়া হয়। ফরাসি খেলোয়াড়রা পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্কোর করেন এমবাপ্পে।

পেনাল্টি থেকে পাওয়া গোলে চলমান বিশ্বকাপে গোল সংখ্যায় মেসিকে ছুঁয়ে ফেলেন ফরাসি অধিনায়ক। দুজনেরই গোলসংখ্যা এখন ৭। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির (২০) থেকে আর মাত্র এক গোল পিছিয়ে আছেন এমবাপ্পে।

ম্যাচের বাকি সময়ে প্যারাগুয়ে আক্রমণের চেষ্টা চালালেও তা পূর্ণতা পায়নি। প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করতে ব্যর্থ লাতিনরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে শেষ আটের টিকিট চূড়ান্ত করে মাঠ ছাড়ে ফ্রান্স।

আগামী শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ আটের ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে এমবাপ্পেরা।।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com