1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়োজিত এ জানাজায় অংশ নিতে হাজারো মানুষ ভিড় করেন। মূলত জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আগামী কয়েক দিনে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি বলছে, ইরানের ইসলামী বিপ্লবের সাবেক নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির জানাজার নামাজে রোববার (৫ জুলাই) তেহরানে হাজারো শোকাহত মানুষ অংশ নিয়েছেন। তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় অনুষ্ঠিত এ জানাজার নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। এতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে শুধু শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে শহীদ বোশরা হোসেইনি খামেনি, শহীদ মেসবাহ আল-হুদা বাকেরি এবং শহীদ জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে শহীদ নেতা আলী খামেনির নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়।

এর আগে শনিবার (৪ জুলাই) ভোরে তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আগামীকাল সোমবার (৬ জুলাই) তেহরানে মূল জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এরপর পরদিন মঙ্গলবার পবিত্র শহর কোমে এবং বৃহস্পতিবার মাশহাদে জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালাতেও তার স্মরণে বিশেষ বিদায় ও জানাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর আগে গত শুক্রবার তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিশিষ্ট ব্যক্তি এবং বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় নেতারা আনুষ্ঠানিকভাবে আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানান। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর তিনি নিহত হন।

অন্যদিকে আল জাজিরার তথ্যমতে, শনিবার থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জানাজার পর সোমবার তেহরানে, মঙ্গলবার কোমে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর খামেনির মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেয়া হবে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার ইরানের মাশহাদে এনে ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com